প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২১, ৪:৩১ পি.এম
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পাইকগাছা প্রেশক্লাবে আলোচনা সভা ও শোভাযাত অনুষ্ঠিত

শুভ মন্ডল-নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস জনিত জটিলতা প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএম এ দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহন কারী সকল ডায়াবেটিস রুগিদের প্রধান অতিথি হিসাবে ঘোষণা করা হয়।
সম্মানিত অতিথি ছিলেন শরীরচর্চা প্রশিক্ষক ও গবেষক ফিরোজ জামান। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতীষ চন্দ্র গোলদার, ডাক্তার বন্ধনা, ডাক্তার আমিনূর রহমান, ডাক্তার সাইফুল্লাহ, ডাঃ তাজুল ইসলাম, ডাঃ শাকিলা, আধ্যক্ষ মিহির বরণ মন্ডল, জি এম আজারুল ইসলাম, এ্যাড,শফিকুল ইসলাম কচি।
এন ইসলাম সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন আক্তারুজ্জামান সুজা মোল্যা, প্রেস ক্লাবের সহসভাপতি- তৃপ্তি রঞ্জন সেন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, এস এম আলাউদ্দিন সোহাগ, বাবুল আক্তার সহ অন্যান্য পত্রিকার সাংবাদিক বৃন্দ। পাইকগাছা ডায়াবেটিস সমিতির সম্পাদক মিলন রায় চৌধরী, নূরআলী মোড়ল প্রমুখ।
এ সময় ডাঃ শেখ শহিদ উল্লাহ বলেন,যদি সুস্থ থাকতে চান তাহলে ধূমপান ও তামাক বর্জন করুন, নিয়মিত ব্যায়াম করুন তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন, শাকসবজি ও সুষম খাদ্য খাবেন, অতিরিক্ত মানসিক চাপ নিবেন না , নিয়মিত বিশ্রাম নিন তবেই সুস্থ শরীর ও সুন্দর মন হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.