সাতক্ষীরা প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা বীর শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১ শে ফেব্রæয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২৪।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরার কন্ঠ পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
দৈনিক সাতক্ষীরার কন্ঠ এর পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন,সাতক্ষীরা কন্ঠের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আবুল কালাম বাবলা, সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল ,দৈনিক সাতক্ষীরা কণ্ঠের তথ্য প্রযুক্তি উপদেষ্টা ইঞ্জিনিয়ার স্যামস্ ইশতিয়াক শোভন, বিশেষ প্রতিনিধি , শেখ সাঈদ হোসেন পাপ্পু, বিশেষ প্রতিনিধি, শেখ রিজভী আহমেদ,সহ-সম্পাদক আজগার আলী, প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.