
এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ আন্তর্জাতিক মে দিবসে ১লা মে ২০২৫ইং উদযাপন উপলক্ষে এবার শ্রমীকদের মর্যাদায় বৃহত্তম উপজেলা মণিরামপুরে বিভিন্ন শ্রমীক সংগঠনের পাশাপাশি উপজেলা প্রশাসন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব, মণিরামপুর উপজেলা ও পৌর শ্রমিক দল, মণিরামপুর ইমারত নির্মান শ্রমিক, মণিরামপুর স্টীল শ্রমীক ইউনিয়ন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, মণিরামপুর শ্রমিক আন্দোলন,হোটেল শ্রমিক ইউনিয়ন, মণিরামপুর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস।

১লা মে সকাল ১০টাই মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদূমের অংশগ্রহণে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে মিলিত হয়।

পরবর্তীতে মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী, উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য আবু মুসা, উপজেলা জামায়ত ইসলামের নেতা ফয়জুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।

মে দিবসে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু'র অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মণিরামপুর ইমারত নির্মান শ্রমিক মণিরামপুর স্টীল শ্রমীক ইউনিয়ন।পর্যায়ক্রমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, মণিরামপুর শ্রমিক আন্দোলন,হোটেল শ্রমিক ইউনিয়ন সহ কয়েকটি শ্রমীক ও রাজনৈতিক সংগঠন।
মণিরামপুর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে শ্রমীক নেতা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী প্রমূখ।
এদিকে ১লা মে আন্তর্জাতিক শ্রমীক দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেছে মণিরামপুর সেন্ট্রাল হাসপিটাল। সকাল ৯টা হতে বিরতিহীন ভাবে বিশেষজ্ঞ/অভিজ্ঞ সব ডাক্তারা মেডিকেল ক্যাম্পে ফ্রী চিকিৎসা সেবা প্রাদান করেন রাত ৮টা পর্যন্ত। রোগীদের উপচে পড়া ভিড়ের পরও আগত সকল রোগীকে চিকিৎসা সেবা দিতে পেরে মেডিকেল টিমসহ সহযোগিদের, মে দিবসের এ আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে সেন্ট্রাল হসপিটালের সিইও মো: আবু সালেহ উবাইদুল্লাহ ও ম্যানেজিং ডিরেক্টর নূর ইসলাম সহ সহ অবস্থান থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
মহান মে দিবসে মণিরামপুর উপজেলায় কয়েকজন রোগীকে ফ্রী সেবা দিতে পেরে আনন্দ প্রকাশ করেন মণিরামপুর সেন্ট্রাল হাসপাতাল নাহিদ হাসান ও মোঃ উবাইদুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.