নিজস্ব প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার অঙ্গীকার নিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী সদর দলিল লেখক সমিতি যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে পাকিস্তান দখলদার বাহিনীর হত্যাযজ্ঞের পর গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩০ লাখ মানুষের প্রাণ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী সদর দলিল লেখক সমিতি সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। রাজশাহী কোর্ট শহীদ মিনারে ২৬ মার্চ সকাল ৬ টা বেজে ৩০ মিনিটে এই শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯টা রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্প অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির আহ্বায়ক, রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হক, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেখ জাকাতুল্লাহ, সহ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন বাবু,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন আক্তার মাবুল, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফজলে হোসেন বেলাল, দপ্তর সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক মোঃ শামীম হাসান, কার্যকরী সদস্য মোঃ সরোয়ার আক্তার বাবুল সরকার, মোঃ সেলিম উদ্দিন, মোঃ দুলাল হোসেন প্রমূখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.