প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৪, ৫:০৩ পি.এম
রংপুরের গংগাচড়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর গংগাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিত তামান্না নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।
উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমীন , গংগাচড়া উপজেলা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃমাসুমুর রহমান ,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব লাল মিয়া।
গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আখের মিঞা এবং মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী কর্মকর্তা ,শিক্ষাথী,সাংস্কৃতিক সংগঠন, সুধীজন এ ছাড়াও উপজেলার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। মঙ্গল শোভাযাত্রা শেষে নতুন বর্ষকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেন স্থানীয় শিল্পী গোষ্ঠী ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.