স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংঙ্কন ও রচনা লিখন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ছে। আজ সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি চত্বরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মানচিত্রসহ নানা রকমের ছবি আঁকেন শিশুরা। পাশাপাশি রচনা লিখন প্রতিযোগিতায় অংশ নেয় তারা। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু অংশ নেয়। পরে প্রতিযোগীতায় অংশ নেয়া শিশুদের পুরস্কৃত করা হয়। শিশুরা এ প্রতিযোগীতায় অংশ নিতে পেরে বেশ খুশি।

আর অভিভাবকরা জানান, এমন প্রতিযোগীতায় শিশুরা অংশ নিতে পেরে তাদের মানসিক বিকাশ ঘটছে। আদম্য শক্তি সোচ্চার হচ্ছে। এমন প্রতিযোগিতা সব সময় হওয়া উচিত বলে মনে করেন তারা।
এ বিষয়ে জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী জানান, প্রায় ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু এতে অংশ নিয়েছে। তারা বেশিরভাগ ছবি একেছে মুক্তিযোদ্ধার বর্বরা নিয়ে, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ভাষন, জাতীয় স্মৃতিসৌধ ও ইতিহামুলক ছবি। আমরা সব সময় চেস্টা করি এমন আয়োজনের আগামীতে আরো এমন আয়োজনের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.