প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ
পত্নীতলায় বেগম রোকেয়া দিবস পালিত

রাব্বী হোসাইন,পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস, "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" ২০২২ উদযাপন করা হয়েছে।
শুক্রবার( ৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসলিম উদ্দীন মিঞা ও অজিত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, দিলিপ চৌহান, প্রমূখ। এ সময় বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৪ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য নারী হিসেবে মোছাঃ খুশি বেগমকে, সফল জননী নারী হিসেবে মিনতি রানী সরকার কে, বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করায় জুলেখা বেগমকে, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আফরোজ নাসরিনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেষ্ট, অভিনন্দন পত্র এবং একটি করে চাদর (শীতবস্ত্র) উপহার দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.