প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ১১:২১ পি.এম
নন্দীগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে বুধবার (২৮শে সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত এর সভাতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন প্রাং, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার, নন্দীগ্রাম উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ শরিফুল ইসলাম, ডিজিএম পল্লি বিদ্যুৎ নন্দীগ্রাম মোঃ সিদ্দিকুর রহমান, তথ্য কর্মকর্তা উলফাত তাবাসসুম, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.