প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ৭:১৭ পি.এম
খানসামায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ "প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর খানসামার যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা,পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ভ্রাম্যমাণ যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) ১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্তরে থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্ত্বর এসে শেষ হয়। র্যালি শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবীর, উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজিএম শাহ ইফতেখার আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,যুবক ও শিক্ষার্থীরাসহ সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.