প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২২, ৫:২৮ পি.এম
বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি বিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, এ্যাড. কোরবান আলী, সাংবাদিক কাজী হাসান ফিরোজ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.