জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উপলক্ষে র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্তরে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজা পারভিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী শিক্ষা অফিসার এম এ মান্নান, নির্বাচন অফিসার জিকরুল হকসহ উপজেলার বিভিন্ন স্থানের কন্যা শিশু কন্যাগণ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.