বিশ্ব বেতার দিবস আজ। 'বেতার ও শান্তি' প্রতিপাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও দিবসটি পালিত হবে। রাজধানীতে দুপুর দেড়টায় র্যালি, বিকেল ৩টায় শ্রোতা সম্মেলন হবে। বিকেল ৪টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার ও ইউনেস্কো ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুসান মেরি ভিজ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে বেতার ভবনে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ বেতার তথ্য মন্ত্রণালয়ের অধীন দেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। বেতারের যাত্রা শুরু হয় ব্রিটিশ শাসনামলের ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর। এর ৩২ বছরের মাথায় একই দিনে বিজয় লাভের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে দেশে বিশ্ব বেতার দিবস পালন হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.