মাসুদ রানা লেমন, রাণীশংকৈল: ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ বিশ্ব-মা দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার (৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা মহিলা আ"লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,সহকারি উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
রাণীশংকৈল প্রেসক্লাব আহ্বায়ক কুশমত আলী,উপজেলা মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার শামীমা আক্তার ও মাফরোজা আক্তার এবং অফিস সহকারি গোলাম রব্বানী সহ প্রশিক্ষণার্থীরা ও সাংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামীমা আক্তার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.