প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২১, ১:১২ এ.এম
কলম কথা’র সহ-সম্পাদক নুরুল হকের দেশবাসীকে ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক কলম কথা'র পক্ষ থেকে সকল অফিস স্টাফ,পাঠক, বিজ্ঞাপনদাতা ও সংবাদ প্রতিনিধিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক কলম কথা'র সহ-সম্পাদক নুরুল হক।
তিনি এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তে সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের জন্য সকলকে আহ্বান জানান। তিনি আরো জানান, করোনার যে বৈশ্বিক মহামারী বিশ্বজুড়ে চলছে তা থেকে রক্ষা করার মালিক একমাত্র সৃষ্টিকর্তা, তাই আমরা যারা নাড়ির টানে বাড়ি ফিরছি প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য, তারা যেন একটু সতর্কতার সহিত সামাজিক দূরত্ব ও সকল স্বাস্থ্যবিধি মেনে নিজে সুরক্ষিত থাকি এবং অন্যকে সুরক্ষিত রাখি। মনে রাখবেন শুধু ঈদ উদযাপন নয় প্রিয়জনের সুরক্ষার ভারও আপনাদের হাতে। সকলের ঈদ আনন্দ ভালো কাটুক এই প্রত্যাশায় দেশবাসীকে জানাই
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে....
নুরুল হক
সহ-সম্পাদক
দৈনিক কলম কথা
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.