প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৩, ১২:৪৫ পি.এম
মণিরামপুরে নবাগত এএসপি’কে কলম কথা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নবাগত সহকারী পুলিশ সুপার, মণিরামপুর সার্কেল কাজী দাউদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন 'কলম কথা' পরিবার ও মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল কতৃপক্ষ।
মণিরামপুরে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন 'কলম কথা'র পরিচালক মোহম্মদ নাহিদ হাসান, জনপ্রিয় অনলাইন পত্রিকা 'দৈনিক কলম কথা'র প্রকাশক সুমন চক্রবর্তী, মণিরামপুর সেন্ট্রাল হসপিটালের সিইও এবং ভিশন আই হসপিটালের ম্যানেজার এডমিন মোঃ আনিসুর রহমান, মণিরামপুর সেন্ট্রাল হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আসাদুজ্জামান অভি, মণিরামপুর সেন্ট্রাল হসপিটালের চিফ ফাইন্যান্স অফিসার ও ইউরো-বাংলা হার্ট ফাউন্ডেশনের হিসাব রক্ষক মোঃ হাবিবুর রহমান, রিসিপশনিস্ট রুবাইয়া ইসলাম প্রমূখ।
এসময়ে নবাগত এএসপি কাজী দাউদ হোসেন বলেন, কলম কথা ও মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল কতৃপক্ষের আন্তরিকতায় আমি মুগ্ধ। আপনাদের সফলতা কামনা করি।

প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.