নানা আয়োজনের মধ্য দিয়ে মনমুগ্ধকর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদ্বোধন হলো অ্যাডভান্স ফ্যাশন হাউজ।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত এই ফ্যাশন হাউজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এসপিবিএন ঢাকা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন, বগুড়া আট টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম,ম্যানেজিং ডিরেক্টর আর্টিস ফ্যাশন হাউজ রেজাউল করিম জুয়েল, অ্যাডভান্স ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী ইমরান হোসেন সহ আমন্ত্রিত অতিথিরা।
এই ফ্যাশন হাউজে রয়েছে ফুল ক্যাজুয়াল শার্ট,টি শার্ট ফুল ও হাফ, ব্লেজার, জিন্স প্যান্ট, কটন প্যান্টসহ সকল প্রকার আপডেট কালেকশন।

ফ্যাশন হাউজে আসা বাদল বলেন,খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এই ফ্যাশন হাউস টি আসলে বাহির থেকে দেখে মনে হয় না এত সুন্দর পরিবেশ। আমিও আমার পছন্দের টিশার্ট, প্যান্ট কিনলাম দামও মোটামুটি কম ভালই লাগলো।

এছাড়াও ফ্যাশন হাউজ কর্তৃপক্ষ জানিয়েছেন, মানুষের চাহিদা অনুযায়ী আমরা আমাদের হাউজে পণ্যগুলো সাজিয়েছি আশা করছি সকলের ভালো লাগবে এবং দাম সামর্থ্যের মধ্যে রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.