
রাইদা ইসলাম। তরুণ উদ্যোক্তা। বিপণী প্রতিষ্ঠান ‘শতরঙ্গি’র স্বত্তাধিকারী। এখনো ফেসবুক প্ল্যাটফর্মেই বিস্তৃতি, শিগগিরই শো-রুম হবে তার।
তবে ঈদ উপলক্ষে ব্যস্ততার কমতি নেই শতরঙ্গির কর্ণধার রাইদার। অন্য বছরের তুলনায় এবার রমজানে চাপ কিছুটা বেশি। শুরুতে ছিল বৈশাখ নিয়ে ব্যস্ততা আর এখন আসন্ন ঈদ।
গ্রাহকদের চাহিদা মতো পোশাক সরবরাহ করতে দিনরাত কাজ করে যেতে হচ্ছে তাকে। এবার গ্রাহকদের চাহিদার শীর্ষে শাড়ি আর পাঞ্জাবি।
রাইদা বলেন, এখন দিনরাত প্রায় ১৫-১৬ ঘণ্টা কাজ করি। রোজার ২০ দিন আগে থেকে এমন ব্যস্ততা। ১৫ রোজার পর থেকেই অর্ডার নেওয়া বন্ধ রেখেছি। কাজ করে শেষ করতে পারছি না।
শতরঙ্গিতে রয়েছে হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবি, জামা, কাঠের গহনাসহ নানা বয়সী গ্রাহকের চাহিদা মাফিক রঙ-বেরঙের পোশাকের সমাহার।
শতরঙ্গি থেকে বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পৌঁছে গেছে দেশের সীমানা পেরিয়েও।
লেখক: শিক্ষার্থী ও ফিচার লেখক।
তথ্যসূত্র: রাইজিংবিডি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.