প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:৪৯ এ.এম
একাধিক মামলার আসামি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সবুজ গ্রেপ্তার

হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সাবেক সভাপতি নুর কায়েম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌর এলাকার সয়াধানগড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নুর কায়েম সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৫টি মামলার ওয়ারেন্ট ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শহরের সয়াধানগড়া মহল্লা থেকে আটক করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, নুর কায়েম সবুজকে যেসব মামলার ওয়ারেন্ট দেখিয়ে আটক করা হয়েছে। এগুলো সব রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। তিনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
#kalerkantho
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.