
বহুল পরিচিত ও আলোচতি ইসলামিক বক্তা শাইখুল হাদিস কাজী মোহাম্মদ ইব্রাহিমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, অনলাইনে “ঘৃণাসূচক, অসত্য ও ভিত্তিহীন বক্তব্য প্রচারের অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে”।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সোমবার রাতে যখন ডিবি পুলিশ তাকে আটক করার জন্য বাসায় যায়, তখন তিনি ফেসবুক লাইভে এসে প্রায় ২০ মিনিট ধরে বক্তব্য দেন।
সেখানে তাকে বলতে দেখা যায়, “আমি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম বলছি।
বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে, এ দেশের জনগণের কল্যাণে, এই দেশের স্বাধীনতার জন্য অকুতোভয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম। সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার, র-য়ের (ভারতীয় গোয়েন্দা সংস্থা) গুণ্ডারা এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে”।
তিনি ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন, তাকে “গুম” করা হতে পারে।
ভিডিওটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বহু মানুষ ভিডিওটি দেখছেন, শেয়ার করছেন ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে তার যেমন বিপুল অনুসারী শ্রেণি রয়েছ, তেমনি তাকে নিয়ে সমালোচনা ও ট্রলও কম নেই। বৈজ্ঞানিক ইস্যুতে নানা অবৈজ্ঞানিক বক্তব্য দেয়ার কারণে বিভিন্ন সময়ে ট্রল হয়েছে তাকে নিয়ে
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।