প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২১, ১২:০৩ পি.এম
কুড়িগ্রামে মৎস্য বিভাগের মা ইলিশ সংরক্ষণে অভিযান

রোকন মিয়া রিপোর্টার উলিপুর কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের উদ্যোগে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে কুড়িগ্রাম সদর ,উলিপুর, চিলমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে কুড়িগ্রাম সদর, উলিপুর উপজেলায় মোবাইল কোর্টে ৩০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট ও রাজিবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট ও পাঁচজন জেলের কাছে ৫ হাজার টাকা জরিমানা আদায়, চিলমারী ও সদর উপজেলা মিলে দশটি চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট করা হয়।
উল্লেখ্য ইতিপূর্বে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী উপজেলায় মা ইলিশ রক্ষায় নদীর মাছ ঘাটে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ কেজি (৮০ টি) ইলিশ মাছ উদ্ধার করা হয়। অবৈধ জাল গুলো পুড়িয়ে মাছগুলো এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা ( ডিএফও) কালিপদ রায় এ নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.