
র্যাব-১১-র কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম মাওলার বিরুদ্ধে অভিযোগ, কুমিল্লা পুজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে।
সাইবার মনিটরিংয়ের মাধ্যমে গোলাম মাওলাকে শনাক্ত করে আটক করেছে র্যাব।
মেজর সাকিব জানিয়েছেন, কুমিল্লায় অভিযুক্ত গোলাম মাওলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীর উত্তরপাড়ের একটি পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তোলার পর বুধবার সকাল থেকে শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম ফজলে রাব্বি জানান, শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া, জেলা প্রশাসনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তায় এরই মধ্যে কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২ জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। প্রয়োজনে সারা দেশে বিজিবি মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.