প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ১১:০০ পি.এম
গংগাচড়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় যুবলীগ নেতা আটক

রংপুর প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ৯টার দিকে উপজেলার বেতগাড়ী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবলীগ নেতা হলেন বেতগাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিব (৪৭)। তিনি উপজেলার রামনগর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, “রবিউল ইসলাম রাকিব দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.