
ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা (৬০) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তার আসামিরা হলেন- মিন্টু (৫২) রুবেল হাওলাদার (৩৫) ও জসিম (৩৮)। নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান, আমরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছি। প্রথমে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ি থেকে মিন্টুকে গ্রেপ্তার করি পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল বন্দর থানা থেকে রুবেল ও জসিম কে গ্রেপ্তার করা হয়। মূলত তারা একটি ছিনতাইকারী চক্র। তাদের কাছ থেকে একটা প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এই প্রাইভেটকারে করে তারা বিভিন্ন স্থানে ছিনতাই করতো।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ইজিবাইক ছিনতাই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে আজ দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.