মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুয়ান এন্টারপ্রাইজ লিমিটেড-এর ডুবুরি দল ঘাটে পৌঁছেছে। সোমবার (১ নভেম্বর) সকালের দিকে প্রতিষ্ঠানের একটি দল পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায়। ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রহমান বলেন, ‘রোববার (৩১ অক্টোবর) নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার সকালে পাটুরিয়া ঘাটে এসেছি। আমাদের আরো সদস্য পথে রয়েছে।
পথে যানজটে আটকে আছে তিন ইঞ্চি ওয়ার মালামাল বোঝাই ট্রাক। নদী পথে আমাদের নিজস্ব ৬টি উইন্স বার্জ, ৬টি পন্টুনসহ আসছে ৬ ইঞ্চি ওয়ার। প্রতিটি পন্টুন ওয়েট টানবে চারশো টন।’ তিনি আরো বলেন, ‘ডুবুরিদলসহ তিন ইঞ্চি ওয়ার ঘাটে আসা মাত্র আমরা প্রাথমিক সার্ভের কাজ শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদী পথে রওনা হওয়া ৬টি উইন্স ভার্জের ৬টি পন্টুন ভর্তি ইকুইপমেন্ট আসার পর।’
ডুবুরি দলের বলেন, ‘নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে আমাদের তিন থেকে চারদিন সময় লাগবে।’ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে আমানত শাহ নামের রো রো ফেরি ১৪ টি ট্রাক ও কাভার্ডভ্যান ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে উল্টে গিয়ে ডুবে যায়। এর পরপরই উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। শনিবার (৩০ অক্টোবর) পর্যন্ত চারদিনে ১৪ টি ট্রাক, কাভার্ডভ্যান এবং চারটি মোটরসাইকেল ডুবে যাওয়া ফেরিটি থেকে উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.