রাজশাহীর দুর্গাপুরে উপজেলায় ১০ ফুটের গাঁজা গাছ সহ বজলু সরকার (৩৬ ) এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রনয় কুমার ও এএসআই কামাল হোসেন নেতৃত্বে উপজেলার ঝালুকা ইউপির মুন্নাপাড়া গ্রামে ২১ আগষ্ট সন্ধা ৭ দিকে এই অভিযান পরিচালিত হয়। এসময় আটককৃতদের গৃহ সংলগ্ন পুকুরের পার থেকে ১০ ফুটের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। মাদক কারবারি বজলু সরকার (৩৬) এই এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।

তিনি এলাকায় মাদকসেবন সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলো।

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা গাছ সহ ১ জনকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এমন অভিযান চলমান থাকবে।