রাজধানীর গুলশান এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নুর ইসলাম (২৪)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নুর ইসলাম (২৪), পিতা-আব্দুল করিম, সাং-কান্দাপাড়া, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা’কে ০৩/০৪/২০২৩ তারিখ ১৭১০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলার নেত্রকোনা মডেল থানায় ১৯/০৩/২০২৩ তারিখের একটি ধর্ষণ মামলা রয়েছে। উক্ত মামলাটি রুজু হওয়ার পর থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.