মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে গাঁজা ও নগদ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।
মাদক ব্যবসায়ী সাবেক মুসলিমাবাদ বর্তমানে ডাকপাড়া গ্রমের মৃত মকবুল হোসেনের ছেলে হালিম মিয়া( ৪০ ) মুসলিমাবাদ গ্রামের আমির হোসেনের ছেলে পারভেজ মিয়া (২৬) একই গ্রামের শফিকুল মিয়ার ছেলে শাহাবুদ্দিন ( ৩০ ) কে ১০ কেজি গাঁজা ও নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।
দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়, জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে জানাই গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হালিম মিয়ার ডাকপাড়া বাসায় একটি গোয়েন্দা শাখার একটি চৌকস সিমের মাধ্যমে আটক করে তিনি আরো জানান জামালপুর থেকে মাদক ব্যবসায়ীদের শেখর উপড়ে ফেলা হবে এই মাদক ব্যবসায়ী দের অর্থের হিসাব এবং তাদের বিভিন্ন জায়গায় বাসাবাড়ি কিভাবে হলো খোঁজখবর নেওয়া হবে।
এরা জামালপুর সদর পৌর এলাকার বাসিন্দা এদের নামে আরো পাঁচটি মাদক মামলা রয়েছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.