
মোঃ এনামুল হক, নড়াইল, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইলে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নড়াইল সদর থানা পুলিশের হাতে ১মাদক ব্যবসায়ী আটক।
শুক্রবার ১৭ডিসেম্বর ৬ঘটিকার সময় নড়াইল সদর থানা এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় এসআই মোঃ নিয়াজ মোর্শেদ তার সঙ্গীয় অফিসার এএসআই মোঃ শরিফুল ইসলাম সহ মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী(২৫) পিতাঃ মোঃ মনজুরুল গ্রামঃ ডুমুরতলা,থানা ও জেলাঃ নড়াইল কে গাঁজা ক্রয় বিক্রয়ের সময় তার হাতে থাকা বাজারের ব্যাগের ভিতর থেকে ১কেজি গাঁজাসহ মেহেদীকে গ্রেপ্তার করে।
আসামীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে, নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।