রাজশাহী ব‍্যুরোঃ নাটোরে পায়ুপথে ১০ লক্ষ টাকার হেরোইন লুকিয়ে নিয়ে পাচারের সময় ইব্রাহিম নামের এক যুবককে আটক করেছে RAB -5 এর একটি দল। রবিবার(৫ডিসেম্বর)দুপুরে RAB-5, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে RAB বাগাতিপাড়া উপজেলার সামনে গত রাতে এক অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় ইব্রাহিম নামে এক যুবককে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদ করে তার পায়ুপথ থেকে ১০ লক্ষ টাকা মূল্যমানের ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয় কালো রঙের কসটেপ পেঁচিয়ে বিশেষ কৌশলে পায়ুপথে প্রবেশ করিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ওই হিরোইন পরিবহন করা হচ্ছিল। এছাড়া এমন কাজ সে এর পূর্বেও বহুবার করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেন।