মোঃ এনামুল হক, স্টাফ রিপোর্টারঃ

নড়াইল জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্লারহাট গ্রামের বাগান পার্শ্বে ড্রেন থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১মার্চ২০২২ইং রোজ মঙ্গলবার সন্ধ্যার ৭ঃ১৫ মিনিটের সময় নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর-বল্লারহাটি গ্রামের জৈনিক ফরিদ মুন্সির বিভিন্ন ধরনের গাছের বাগানের পশ্চিম প্বার্শের ড্রেনের মধ্যে হইতে একজন অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকালে লাশের উপর কালো বোরকা দিয়ে জড়ানো ১টি জিন্সের ফুল প্যান্ট,১টি সাদা কালারের কামিজ,১টি পাতলা স্যালোয়ার শরীরে আবদ্ধতা ছিলো।মৃত নারীর বয়স আনুমানিক ২৫/৩০ বছরের মতন।

লাশটি পচে যাওয়ায় সনাক্ত করতে পাচ্ছে না,লাশের ছবি এবং জুতাসহ পোষ্টের মাধ্যমে যদি কেহ উক্ত লাশের জানতে পারে তাহলে নড়াগাতী থানাতে বা প্রশাসনের নিকট যোগাযোগ করতে নির্দেশ দিয়েছেন পুলিশ কর্মকর্তা।

এই নিউজটি সকলেই সেয়ার করবেন যাতে করে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে,হয়তোবা কেউ চিনতে ও পারে।