মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিশেষ মাদক অভিযানে বিপুল পরিমানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ| শুক্রবারে ১৭ সেপ্টেম্বর দুপুর ৩ টার দিকে কালিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত অফিসার আমানউল্লাহ আল বারীর নেতৃত্ব পার্থ, মেহেদী তাওহিদ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলাধীন বড়নাল গ্রাম থেকে ১ কেজি গাঁজা ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করতে সক্ষম হন|
আটককৃত ব্যাক্তিদের পরিচয় খুলনা জেলার তেরখাদা থানাধীন তেরখাদা উত্তরপাড়ার জয়নাল মোল্যার বখাটে ছেলে মাসুম মোল্যা (২০) এবং একই গ্রামের হাসেম ফকিরের বখাটে ছেলে রানা ফকির(২৫) এবিষয়ে কালিয়া থানার ওসি(তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের বড়নাল এলাকা হতে গ্রেপ্তার করে এবং এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে|
এ বিষয়ে নড়াইল পুলিশ সুপার প্রবির কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে অভিযান সব সময় চলমান রয়েছে| ইতিপূর্বে নড়াইল জেলা পুলিশ মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে|
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.