বাগেরহাট জেলার বহুল আলোচিত হত্যার চাঞ্চল্যকর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী ছোবহান (৭০)’কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন এলাকা হতে হত্যার দায়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। ছোবহান (৭৩), পিতা-মৃত আনছার উদ্দিন হাওলাদার, সাং-বাসাবাটি পালপাড়া, থানা ও জেলা-বাগেরহাট’কে ২১/০২/২০২৩ তারিখ ১৯৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে বাগেরহাট থানায় ২০০৫ সালে ০১টি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। ২০০৯ সালে বিজ্ঞ আদালত কতৃক ধৃত আসামীর বিরুদ্ধে মৃত্যুদন্ড প্রদানের রায় ঘোষনা করেন।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.