মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় পুলিশের দূরদর্শিতার কারণে প্রায় ১০ কেজি গাঁজাসহ দেবাশীষ (২৪)নামে এক যুবক আটক হয়েছে।
৪ঠা অক্টোবর (সোমবার) শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তালখড়ি ইউনিয়নের দিঘলগ্রাম থেকে রাত অনুমান ৮.০০ ঘটিকার দিকে প্রায় ১০ কেজি গাঁজাসহ দেবাশীষ মন্ডল (২৪)কে আটক করে। এসময় আরো দুজন পালিয়ে যায় বলেও জানা গেছে। আটককৃত ব্যক্তি ঐ এলাকার দীঘল গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে।
এ ব্যাপারে শালিখা থানা সূত্রেও সত্যতা জানা যায়। আরো জানান তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.