বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ৫জন মাদককারবারীকে আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে পিলজংগ ও টাউন-নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাগলা–দেয়াপাড়া আবুল হোসেনের ছেলে ও অামির হামজা মাদ্রাসার নৈশপ্রহরী শেখ রাজু (২৫) ও মো. নজরুল ইসলামের ছেলে শেখ ইয়াসিন (২২) কে গাজাসহ আটক করেছে। এছাড়া গাজা সহ আটক হয়েছে জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের ইলিয়াছ শেখের ছেলে সাব্বির শেখ (২৫)।
অপরদিকে, টাউন-নওয়াপাড়া এলাকার মো. মিরাজুল ইসলামের ছেলে মো. তানভীর হোসেন (২০) ও লখপুর গ্রামের হারুন শেখের ছেলে তানজির শেখ (১৯) কে আটক করেছে। এসময়তাদের কাছ থেকে গাজাউদ্ধার করেছে পুলিশ।
পৃথক অভিযানে গাজা সহ ৫জন মাদককারবারীকে আটকের বিষিয়টি নিশ্চিত করেছে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম। এ ব্যাপারে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে বলে তিনি জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।