প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ৯:৫৩ পি.এম
ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব

শেরপুরে র্যাবের অভিযানে প্রায় ৩শ’ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত আসামীর নাম বিশ্বধর হাজং (৩৫), পিতা বিরেন্দ্র হাজং, সাং নকশী, ঝিনাইগাতি।
২১ মার্চ জামালপুর র্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
র্যাবের একটি আভিযানিক দল শেরপুরের নালিতাবাড়ির আন্ধারপাড়া শান্তি মোড় থেকে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ বিশ্বধরকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মুল্য প্রায় সাড়ে লাক টাকা। গ্রেপ্তারকৃতকে নালিতাবাড়ি থানায় সোপার্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.