
কৃষক বেশে বেনাপোল সীমান্তের ইছামতী নদীর পাড়ে কাদার মধ্যে থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ছোট বড় ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় পাচারকারী কৌশলে ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।
মঙ্গলবার(১০ জানুয়ারি) দুপুর ১ টার সময় বেনাপোলের দৌলতপুর সীমান্তের কালীয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের মধ্যে থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.