প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ৬:৩৯ পি.এম
বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আলীকে (২২) গ্রেফতার করেছে।
মোহাম্মদ আলী ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের মোতালেব শেখের ছেলে।
তাকে শুক্রবার (২২ অক্টোবর) ফরিদপুর আদালতে প্রেরন করেছে পুলিশ। থানার এসআই আক্কাচ আলী জানান, মোহাম্মদ আলী ২০২০ সালের সিআর (মাদক) মামলার পলাতক আসামি। তার নামে ওয়ারেন্ট হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.