প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ২:৫৯ পি.এম
বোয়ালমারীতে দশের অধিক মাদক মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন ইসলাম, এএসআই মনির হোসাইন, এএসআই শফিউদ্দিন অভিযান চালিয়ে রিপন শেখকে তার বসত ঘর থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
এসআই মামুন ইসলাম বলেন, রিপন শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে পূর্বে দশের অধিক মাদক মামলা রয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, গাঁজাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.