প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ৫:৩১ পি.এম
বোয়ালমারীতে মাদক বেচার সময় ব্যবসায়ী আটক

মামলার বাদি আব্দুর রহমান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মনির হোসাইন, এএসআই শফিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্না মোল্যার বাড়ির পাশে রাস্তার উপর থেকে মাদক বেচাকেনার সময় মুন্নাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্না মোল্যা নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.