ভোলা প্রতিনিধি// ভোলার বোরহানউদ্দিনে অস্ত্রসহ দুই জলডাকাতকে আটক করেছে
কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল,
৪টি রামদা, ৩টি করাত, ৫টি দা, ১টি কুড়াল, ১টি বাইনোকুলার ও অস্ত্র
তৈরির সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলার
উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া
নদী থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের
জালু ঢ়াড়ীর ছেলে মো. হাসান ও একই এলাকার বাসিন্দা ও মহসিনের
ছেলে মো. রাকিব।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মিডিয়া কর্মকর্তা এসএম
তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে
অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ভোলার জলডাকাত
মহসিন বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা
হয়।
তিনি আরও বলেন, আটককৃত জলডাকাতদের আইনি প্রক্রিয়া শেষে
বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম
এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের নামে ডাকাতির প্র¯‘তি ও অস্ত্র আইনে
মামলা দায়ের করা হয়েছে। আগামীদিন বৃহস্পতিবার সকালে তাদেরকে
আদালতে প্রেরণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.