মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর থানার ওয়ারেন্ট তামিলকারী চৌকস এ এসআই কাজলের নেতৃত্বে গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোঃ মফিজুর রহমান(২৮)কে গ্রেফতার করেছে মণিরামপুর থানা পুলিশ।আটক মফিজুর মণিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামের করিম গাজীর ছেলে।
এ এস আই কাজলের দেওয়া তথ্যমতে,মণিরামপুর থানায় জিআর ১৭৯/২৩ইং একটি মারামারি মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে ২২শে জুলাই(শনিবার) বিকালে উপজেলার বাঙালিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান,মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মনিরুজ্জামানের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের এ অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান,গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মফিজুরকে ২৩শে জুলাই(রবিবার)জেল হাজতে প্রেরন করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.