মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরের চালকিডাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখা ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।

জানা যায়, মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়া হোসেনের অভিযোগের ভিত্তিতে মেসার্স চঞ্চল এন্টারপ্রাইজের মালিক মোঃ ওহেদুজ্জামান (৪৫) কে বালাইনাশক আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে মণিরামপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.