আজ সকাল ১১ টার দিকে মনিরামপুরথানার কালিবাড়ী টু মনোহরপুর কাচারিবাড়ি রোডের বকুলতলায় ওদুদ শেখের মৎস্য ঘের থেকে অভয়নগর থানার সুন্দলী ইউনিয়নের ফুলেরগাতী গ্রামের প্রহলাদ মল্লিকের ছেলে প্রকাশ মল্লিক (৪২) এর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।উদ্ধারকৃত ব্যাক্তি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ও ২ মেয়ে রয়েছে।

পুলিশ ও মৃতের স্বজনরা ধারনা করে বলেন ২ দিন আগে কেউ প্রকাশ মল্লিককে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ মাছের ঘেরে ফেলে গেছে।
পুলিশ জানায়, ঘেরের মালিক ওয়াদুদ শেখের স্ত্রী মেরিনা বেগম মরদেহ ভাসতে দেখেন। তারপর স্থানীয় লোকজন নেহালপুর ক্যাম্পে খবর দেন।
নিহত উদ্ধারকৃত ব্যক্তির ভাই অসিত মল্লিক বলেন, গত ১৯/১১/২১ ইং শুক্রবার সন্ধ্যাঁ সাতটার দিকে বাড়ি থেকে নেহালপুরের উদ্দেশে বের হয় আমার ভাই। পরে রাত ৯ থেকে তার মোবাইল বন্ধ পাই। ঘটনাটি পুলিশকে না জানিয়ে পরিবাররাই তাকে খুঁজতে থাকি। রোববার দুপুরে ভাইয়ের মরদেহের খবর পাই। ‘আমার ভাইয়ের নামে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা ছিল। তবে সে কখনো জেল খাটেনি। ভাইয়ের সঙ্গে কারও কোন শত্রুতার বিষয়েও জানা নেই।
নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বাইরের এলাকা থেকে কেউ হত্যা করে মরদেহ ঘেরে ফেলে গেছে। মৃত ব্যক্তির ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম বলেন, ঘেরে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের নামে থানায় একটি হত্যা মামলা ও রয়েছে।
সূত্রমতে, গত বছর মনিরামপুরের হাজিরহাট এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে রফিক নামে এক ইজিবাইক চালক খুন হন। সেই ঘটনায় মনিরামপুর থানায় দায়ের করা মামলার আসামি ছিলেন এই প্রকাশ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.