প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৪, ৫:১০ পি.এম
মণিরামপুর থানা পুলিশের অভিযানে এক মাদক কারবারি আটক

মণিরামপুর প্রতিনিধি: মাদককে জিরো টলারেন্স স্লোগান নিয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের সার্বিক দিকনির্দেশনায় মণিরামপুর থানা পুলিশের চৌকস টিম শুকুর আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
৫ মার্চ উপজেলার মহাতাবনগর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে শুকুর আলী(২৬) কে তার বসতবাড়ীর উঠান হইতে ২০০ গ্রাম গাঁজা, অবৈধ মাদক বিক্রয়ের ৩৫,০৬০/- টাকা, ০১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মনিরামপুর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে, ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, অবৈধ মাদক থেকে সকলে বিরত থাকুন এবং মাদক কারবারিদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.