
মাগুরায় পুলিশের অভিযানে মদসহ গ্রেফতার ১ জন। এসময় তার নিকট থেকে ১৩ বোতল কেরুজ মদ ও ১৩.৮ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম সেবা (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক এসআই সেকেন্দার এর নেতৃত্বে মাগুরা জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন পৌর এলাকার পশুহাসপাতাল পাড়ায় অভিযান চালিয়ে কেরুজ মদ ও চোলাই মদ সহ গোপাল কুমার দেবনাথ (৫২) কে গ্রেফতার করে।
সে দেবনাথ এর পুত্র বলে জানা যায়। পুলিশ সূত্রে এঘটনার সত্যতা জানা গেছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮-এ মামলা হয়েছে বলেও জানা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.