
মিঠাপুকুর থানা পুলিশের বিশেষ অভিযানে ০১কেজি গাঁজাসহ আটক ১জন
মোঃ রাশেদুল ইসলাম
মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ২৬(আগষ্ট) দুপুর ১১.৩০মিনিটে, মিঠাপুকুর উপজেলার মাহিয়ারপু্র মৌজাস্থ শঠিবাড়ি হতে শাল্টি ছ'মিল যাওয়ার পাকা রাস্তার বুড়া সাকোড় ব্রীজের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মিঠাপুকুর থানা পুলিশ।
পীরগঞ্জ-মিঠাপুকুরে দায়িত্বপ্রাপ্ত এএসপি ডি-সার্কেল মোঃ কামরুজ্জামান জানান, আটককৃত ব্যাক্তির নাম মোঃ আব্দুল হালিম (৫৫) বাড়ি মিঠাপুকুর উপজেলার মাহিয়ারপু্র (পশ্চিমপাড়ার)মৃত মোজাম্মেল হকের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ০১কেজি গাঁজা উদ্ধারপুর্বক জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.