
সংবাদ সম্মেলণে র্যাব জানায়, ২০১১ সালে অক্টোবরে গোপালগঞ্জ থেকে এক হাজার ২২ পিছ ইয়াবাসহ আটক হয়। এঘটনায় সদর থানায় মামলা করে ডিবি পুলিশ। ওই মামলায় ২০২২ সালের ২৬ জুলাই গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত শামীমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এরআগে জামিনে মুক্তি পেয়ে বিল্লাল আত্মগোপনে চলে যায়। বিভিন্ন জেলায় পালিয়ে বেড়ায়। পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই ওয়ারেন্ট এর কপি যশোর র্যাবের হাতে আসায় তারা গোপনে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এরমাঝে খবর পান বিল্লাল নড়াইলে অবস্থান করছেন। সেখানে একটি ভাংড়ি মালামাল বিক্রির আড়ালে একই ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার প্রেক্ষিতে বুধবার রাতে র্যাব ক্রেতা সেজে বিল্লালের দোকানে যেয়ে আটক করেন তাকে। র্যাব আরও জানায়, বিল্লালকে ইতোমধ্যে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.