
বেনাপোল প্রতিনিধি যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দু'টি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
আজ মঙ্গলবার( ৫ জুলাই) ভোরে অস্ত্র সহ ম্যাগাজিন উদ্ধার করতে পারলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নায়েব সুবেদার লিয়াকত আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ব্যাগের মধ্য থেকে ২টি বিদেশি পিতল, ৮ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হযেছে থানায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.