নিজস্ব প্রতিনিধি: গত ১৬ জুলাই ২০২৪ খ্রিঃ মঙ্গলবার রাত ১১.০০ ঘটিকার সময় যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই(নিঃ)/বিপ্লব সরকার, এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান (পিপিএম), এএসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
সে সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি আদর্শপাড়ার শাহ আলম এর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে মোঃ ফয়সাল আহম্মদ (২২) কে গ্রেফতার করেন। সে যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকার গোপালপুর গ্রামের মোঃ রেজাউল ইসলাম এর ছেলে। সে একই থানার শেখ হাটি আদর্শপাড়া রফিকের বাড়ির ভাড়াটিয়া।
গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল ইসলাম এর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি বার্মিজ চাকু উদ্ধার করেন। এই সংক্রান্তে এসআই(নিঃ)/বিপ্লব সরকার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.