প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৬:১১ পি.এম
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ জানুয়ারি ২০২৫ তারিখে আন্দুলিয়া বিওপি, হিজলী বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ৫,১৫,৯৫০/-(পাঁচ লক্ষ পনের হাজার নয়শত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, থ্রী পিস, চাদর, তৈরি পোশাক, মোটরসাইকেল, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে।
বিজিবি অধিনায়ক ও উপ অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.